কাঠালিয়া প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন।
এদের মধ্যে বিএনপির মনোনীত রফিকুল ইসলাম জামাল, জামায়াতের ড: ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপির ডাঃ মাহামুদা আলম মিতু, জাতীয় পার্টি জেপি এনামুল ইসলাম রুবেল, জাতীয় পার্টি কামরুজ্জামান খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, স্বতন্ত্র (বিএনপি) গোলাম আজম সৈকত, স্বতন্ত্র (বিএনপি ) কর্নেল মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী, স্বতন্ত্র ( বিএনপি) সাব্বির আহমেদ, জাসদ (জেএসডি) সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গন অধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টি (জেপি) মাহিবুল ইসলাম মাহিম।










