ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভার বঙ্গবন্ধু কর্ণারকক্ষে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় এই সভায় পৌর পরিষদের কাউন্সিলগণসহ নগর সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নগর সমন্বয় কমিটির সদস্য মনোয়ার হোসেন খান, সাবেক কাউন্সিলর হোসনেয়ারা মন্নান, নাছিমা কামাল, রিপন মল্লিক প্রমুখ ব্যক্তিরা পৌর সভার কিছু অগোছালো বিষয় নিয়ে আলোচনা করেছেন। সমন্বয় কমিটির সভায় প্যানেল মেয়র তরুন কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হুমায়ুন কবির সাগর, তাছলিমা বেগমসহ কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
এর পূর্বে একই ভেনুতে পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঝালকাঠি পৌরসভার পয়নিষ্কাশন ব্যবস্থা, অবৈধ খাল দখল, শহরে লাইসেন্সবিহীন ধারণক্ষমতার অতিরিক্ত অটোরিক্সার সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের দূর্ভোগ লাঘবের বিষয়গুলো আলোচিত হয়েছে এবং এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।










