ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার ৪টি উপজেলাও ২টি পৌরসভা এলাকায় ৪৭ হাজার ৯২৭টি পরিবারের জন্য বিজিএফ কর্মসূচির আওতায় ১০কেজি করে চাল দিচ্ছে সরকার। এই খাতে সরকার ৪৭৯.২৭০ মে:টন চাল বরাদ্দ করেছে সরকার। ইতিমধ্যেই কোন কোন উপজেলায় বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে।
ঝালকাঠি জেলার মধ্যে নলছিটি উপজেলায় সর্বাধিক ২৪হাজার ৪৯টি পরিবার এই খাদ্য সহায়তা পাচ্ছে। অন্যান্য উপজেলা গুলির মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৯ হাজার ২৬৭টি পরিবার, রাজাপুর উপজেলায় ৮ হাজার ৬২০টি পরিবার এবং কাঠালিয়া উপজেলায় ৫ হাজার ৯৯১টি পরিবার এই খাদ্য সহায়তা পাচ্ছে। এই সংখ্যার মধ্যে ঝালকাঠি পৌরসভায় ৪ হাজার ৬২১টি পরিবার ও নলছিটি পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবার বিজিএফ কর্মসূচির এই খাদ্য সহায়তা পাচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০১৬ সালের তথ্য অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক বরাদ্দকৃত কার্ড সংখ্যা পুনঃবিভাজন করে তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। ওয়েবসাইটে জনসংখ্যার তথ্য রয়েছে। ১২টি ক্যাটাগরি মূল্যায়ন করে সুবিধাভোগী নির্বাচনে সরকারের নির্দেশনা দেওয়া হয়েছে।










