ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দূর্গা পূজার বিভিন্ন মন্ডব পরিদর্শন করেছেন জেলা প্রসাশকসহ সরকারি বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন পূর্জা মন্ডব পরিদর্শন ও পূজারীদের খোঁজ-খবর নেন জেলা প্রসাশক আশরাফুর রহমান।

পূর্জা মন্ডব পরিদর্শনের সময় জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায়, বাংলাদেশ সেনাবাহিনীর সিও লেপ্ট্রেনেন্ট কর্ণেল এস এম সাজ্জাদ হোসাইন, ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, এনএসআই ঝালকাঠি জেলার যুগ্ম পরিচালক মাহামুদ হোসেন পারভেজ, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো. কাওছার আহম্মেদ, আনসার বিডিপির জেলা কমান্ড্যান্ট প্রদিপ চন্দ্র দত্ত। কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সজ্ঞয় দাস, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনসহ ডিবির কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঠালিয়া কেন্দ্রীয় সেবাশ্রম, নবদুত সেবাশ্রম, রাধাগোবিন্দ সেবাশ্রম, শৌলজালিয়া ইউনিয়ন, আওরাবুনিয়া ইউনিয়ন ও রাজাপুর উপজেলার বিভিন্ন দূর্গা মন্দিরসহ অন্তত ২০টি পূজা মন্ডবের পরিদর্শন ও খোঁজ-খবর নেন।










