ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথে ২০২৩-২৪ অর্থ-বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পারফরমেন্স বেইজ এই চুক্তির মধ্যে তারা ১ বছরে কি কি ধরণের কর্মকান্ড পরিচালনা করবেন তা উল্লেখ করা হয়েছে।
রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি ও মানব সম্পদ) সোহেল রানা, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন শিবলি ও অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার ৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভ‚মি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










