ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লতিফা জান্নাতি এর সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামসহ জেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কর্মকান্ডের পর্যালোচনা ও গৃহীত সিদ্ধান্তের অগ্রগতির বিষয়ে আলোচনা এবং ধারাবাহিকতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এছাড়াও সভায় অটিজম এবং নিউরোডেভেলপমেন্ট বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে মাঠ প্রশাসনের অগ্রনী ভ‚মিকা পালন সংক্রান্ত ধারা অব্যাহত রাখার বিষয় সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। জেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ ৭৭টি প্রতিষ্ঠান এই উন্নয়ন সমন্বয় কমিটির আওতাভ‚ক্ত। এই উন্নয়ন কমিটির সভায় সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, এমাদুল হক মনির ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা তথ্য অফিসার আহসান কবির, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন ও কাজী সমিতির সভাপতি মাওলানা এস এম বসিরসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া একই ভেনুতে জেলা ব্রান্ডিং বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির ব্রান্ডিং পন্য পেয়ারা ও শিতলপাটির উৎপাদন পরিবহন বাজারজাতকরণ এবং বিপনন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে আলোচিত হয়েছে।










