ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা জজ আদালতে শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে জেলা আইন সহায়তা প্রদান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাসুদুর রহমান।
সভায় অন্যদের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ পারভেজ শাহারিয়ার লিগ্যাল এইডস অফিসার এস এম মাহফুুজ আলমসহ অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসকের প্রতিনিধি, আইনজীবি সমিতি কর্মকর্তারা ও প্যানেল আইনজীবিসহ কমিটিভ‚ক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিগত ১২ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত আইনগত সহায়তা চেয়ে অস্বচ্ছল পরিবারভ‚ক্ত মোট ৬৪টি আবেদন পাওয়া গেছে এবং এই আবেদনগুলো বিপরীতে মামলা পরিচালনার জন্য আইনজীবি নিয়োগ করা হয়েছে। একই সময় দপ্তরিক ৬ হাজার ৭৩ টাকা খরচের হিসাব এবং এই সময় ৫জন আইনজীবি ১৩টি মামলা পরিচালনার জন্য ৩৯ হাজার ৪৩০ টাকা দাখিলকৃত বিল পাওয়া গেছে। বর্তমানে আইনগত সহায়তা পাওয়ার জন্য অস্বচ্ছল পরিবারের মধ্যে আইনগত সহায়তা কমিটির কাছে আবেদন হার বৃদ্ধি পেয়েছে।










