ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝলকাঠিতে গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার ৫০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৯২ জনের নমুনা পরীক্ষার মধ্যে এরা আক্রান্ত হয়েছে। এপর্যন্ত জেলায় ১৬ হাজার ৯৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৪৮২৭ জন পজেটিভ ও ১২ হাজার ৩৫জনের নেগেগিভ রিপোর্ট এসেছে।
৭৩ জনের মৃত্যু হয়েছে ও ৪৫৮৯ জন সুস্থ্য হয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের তথ্যসূত্রে জানা গেছে।












