• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Friday, July 24, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ খেলা ক্রিকেট

জয় হাতছানি দিয়েও হার বাংলাদেশের

জনতার খবর প্রকাশক জনতার খবর
October 29, 2021
in ক্রিকেট, খেলা
A A
জয় হাতছানি দিয়েও হার বাংলাদেশের

ছবিঃ সংগৃহীত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

খেলা ডেস্কঃ শারজার উইকেটে ১৪২ রান তাড়া করাটা খুব সহজ ছিল না। কিন্তু অসম্ভবও ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ রান তাড়াটা কঠিনই করে তুলল বাংলাদেশের জন্য। গ্যালারিভর্তি দর্শকের সমর্থনও অনুপ্রেরণা, ক্যারিবীয়দের বাজে ফিল্ডিং, বাজে বোলিংও অনুপ্রেরণা হতে পারেনি মাহমুদউল্লাহদের জন্য। জয়ের খুব কাছে পৌঁছেও লক্ষ্য থেকে দূরে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তৃতীয় ম্যাচে হেরে বিদায় বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে হারটা ৩ রানের।হিসাব না মেলাতে পারার ব্যর্থতাতেই এ হার।

লিটন দাস ৪৩ বলে ৪৪ রানে করে ফর্মে ফিরেছিলেন। মাহমুদউল্লাহ করলেন ২৪ বলে ৩১। ম্যাচের পেন্ডুলাম হেলেছে দুই দলের দিকেই। একবার মনে হয়েছে বাংলাদেশ জিতবে, পরক্ষণেই ওয়েস্ট ইন্ডিজ নিয়ন্ত্রণ নিয়েছে। লিটন আর মাহমুদউল্লাহ যখন ব্যাটিং করছিলেন তখন মনে হয়েছে এ দুজন শেষ পর্যন্ত টিকে গেলেই বাংলাদেশ ম্যাচটা বের করে নেবে। কিন্তু লিটন এমন একটা সময় আউট হলেন, যখন তাঁকেই বড় বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের। ১৯তম ওভারে শেষ বলে লিটন যখন ফেরেন, তখন বাংলাদেশের প্রয়োজন আরও ১৩ রান। লিটন ডোয়াইন ব্রাভোর বলে উড়িয়েই মারলেন। কিন্তু দীর্ঘদেহী জেসন হোল্ডার অনায়াসেই নিয়ে নিলেন ক্যাচটা। হোল্ডারের জায়গায় অন্য যেকোনো ফিল্ডার থাকলেই লিটনের শটটা ছক্কা হয়ে যায়। আর সেটি হয়ে গেলেই তো ম্যাচ বাংলাদেশের।

লিটনের ফেরায় যে ছন্দপতন, সেটি আর কাটিয়ে উঠতে পারেননি বাংলাদেশ। মাহমুদউল্লাহর স্কিল হিটিং আর ওই মুহূর্তে কাজে লাগেনি। শেষ ওভারে আন্দ্রে রাসেল তাঁর টি-টোয়েন্টির যাবতীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহ আর আফিফ হোসেনকে লক্ষ্যমাত্রা থেকে দূরেই রাখলেন।

আপাতদৃষ্টিতে ম্যাচের চিত্র এটি। মনে হতে পারে কেবল লিটনের ফেরাটাই বোধ হয় বাংলাদেশকে হারিয়েছে। কিন্তু এর পেছনেও গল্প আছে। লিটন যদি আরও একটু হাত চালিয়ে খেলতেন, ১৪ থেকে ১৭তম ওভারে রান এসেছে ২৭। এই সময়টায় লিটনের সঙ্গে খেলছিলেন মুশফিকুর রহিম। ৭ বলে ৮ করে ফেলেছিলেন মুশফিক। আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছিলেন। কিন্তু রবি রামপলের একটা বলে ‘স্কুপ’ খেলতে গিয়েই বিপত্তি ডাকলেন তিনি। স্কুপটার খুব প্রয়োজন ছিল কিনা, সেটি নিয়ে আলোচনা অবশ্যই হবে। রামপল এমন কোনো বোলিং করছিলেন না, যে রান তুলতে হাঁসফাঁস করছিলেন মুশফিক। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে ওই সময় অমন একটা ধাক্কা, বাংলাদেশ ক্রিকেট দল যদি ম্যাচ শেষে আজ আয়নায় চোখ রেখে নিজেদের বিশ্লেষণ করে, তাহলে অহেতুক স্কুপ শটের জন্য মুশফিককে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে।

আরো দেখুন

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

Tags: জয় হাতছানি দিয়েও হার বাংলাদেশের
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

April 26, 2026
টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

September 12, 2025
দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ

দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ

May 18, 2025
চিটাগংকে হারিয়ে বিপিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল

চিটাগংকে হারিয়ে বিপিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল

February 7, 2025
ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন কবে কোথায়

ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন কবে কোথায়

November 12, 2024
আফগানিস্তানের সাথে আজ শুরু ওয়ানডে সিরিজ

আফগানিস্তানের সাথে আজ শুরু ওয়ানডে সিরিজ

November 6, 2024

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ডেঙ্গুতে ঝালকাঠিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠির ভিমরুলী খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার 

সর্বশেষ সংবাদ

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

July 23, 2026
ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

July 19, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত