অনলাইন ডেস্কঃ নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার হাফসা (২১) নামে এক গৃহবধূ গত ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার স্বামী কবির আলম লিটন ২ অগস্ট মঙ্গলবার নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কবির আলম বলেন, ১৭ জুলাই সকাল ৯টায় দোকানে যাওয়ার উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হোন। দুপুর ১২টার দিকে বাড়িতে এসে দেখেন, তার স্ত্রী বাড়িতে নেই। স্ত্রীকে বার বার ফোনে কল দিলেও রিসিভ হয়নি। এরপর শ্বশুরবাড়ি, আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।
গত তিন মাস ধরে হাফসা শারীরিক এবং আট ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানান কবির আলম। তাদের ১২ মাসের সন্তান রয়েছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই গৃহবধূর স্বামী কবির আলম থানায় একটি জিডি করেছেন। গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।










