জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে পৌর জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।প্রেসক্লাব মিলনায়তন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিখি ছিলেন জেলা জামায়াতে ইসলামী’র আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর,অ্যাডভোকেট বি,এম আমিনুল ইসলাম। জামায়াতে ইসলামী পৌর আমীর মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর সেক্রেটারি শাহাবুদ্দিন খলিফা,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি এনামুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ছাত্রদের জীবন বাজি রাখার কারণে আমরা আজকে কথা বলতে পারছি। এই বাংলার রাজনৈতিক দলগুলো যে আন্দোলনের ঘোষণা দিয়ে বার বার ব্যথ হয়েছিলেন। আমরা তাদের সাথে আন্দোলন করেছি। তাদের পক্ষে শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব ছিলোনা। তাদের দ্বারা সম্ভব নয় বলে আমরা বিকল্প শক্তি খুঁজতে ছিলাম। আন্দোলনে আমার বিকল্প শক্তি পেয়ে তাদের সাথে ছিলাম বলে ৫ আগস্টে ঘটেছে। আজ ৫ আগস্টে শহীদ আহতদের ভূলে গেলে হবেনা।জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় করেন।










