আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে, শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। ৮ ডিসেম্বর বুধবার বিকেলে গুলশানে তার অফিসে আবরার হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানানোর সময় এ কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, বিএনপিপন্থী আইনজীবীদের সুপারিশ করা পদ্ধতিতে অন্য কোনো দেশে মুক্তি দেওয়ার নজির আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। অচিরেই সিদ্ধান্ত জানানো হবে। আবরার হত্যা মামলার রায়ের প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ রায়ে ন্যায়বিচার হয়েছে। প্রসিকিউশন টিম ও বিচার বিভাগের সবার প্রতি কৃতজ্ঞতা। রায়ে প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন রয়েছে। আনিসুল হক বলেন, আমরা তাড়াতাড়ি কাজ শুরু করব যেন পেপার বুক তৈরির জন্য হাইকোর্টে বিলম্ব না হয়।
https://web.facebook.com/watch/?v=612480720092385












