কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় জেলার ৪টি উপজেলার অর্ধশতাদিক কবি সাহিত্যিক লেখক ও নাট্যকারদের নিয়ে আয়োজিত ২ দিন ব্যাপি সাহিত্য ও বই মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ ০৩ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মেলার আয়োজন করে কাঠালিয়া উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে উত্তোলীয় পরিয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্ব মেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, বরিশাল বিএম কলেজের প্রভাষক এম এম তারিকুজ্জামান, মুঃ আল আমীন বাকলাই, কবি ও প্রবন্ধিক, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- আল মামুন, জেলা কালচারাল অফিসার, ঝালকাঠি।
সাহিত্য ও বই মেলা জেলার বিভিন্ন স্থানের কবি সাহিত্যিক লেখক, নাট্যকার, ছড়াকার, প্রবদ্ধকার, আবৃত্তি শিল্পীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাহিত্য মেলায় কবিতা আবৃত্তি, ছড়া, নাটিকা, অভিনয়সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই মেলার আয়োজন করা হয়।










