কাঠালিয়া প্রতিনিধিঃ
“মা ইলিশ বাঁচলে পরে, ইলিশ আসবে জাল ভরে” এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জেলেদের নিয়ে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ই অক্টোবর বিকালে উপজেলার বড় কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর-২০২৩ পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম থাকায় স্থানীয় নদী গুলোতে ইলিশ ধরা বন্ধ থাকবে। এতে বড় কাঠালিয়া জেলে পল্লীর মৎস্যজীবীরা অংশ গ্রহণ করেন। বক্তারা মা ইলিশ সংরক্ষণের সময় ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য এ সভার আয়োজন করেন।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান পলাশ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন মিলু ও মৎস্যজীবী রবিউল ইসলাম মোল্লা প্রমূখ। উপজেলা মৎস্য অফিস এ সভার আয়োজন করেন।










