কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে কাঠালিয়া বাসস্ট্যান্ড কার্যালয়ে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এ আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেন ।
সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রপ্ত) মোঃ জালালুর রহমান আকনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সারাদেশে বিএনপির গণজোয়ার বইছে। একদফা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, নইলে আন্দোলন থামানো যাবে না বলেও হুশিয়ারি দেন বিএনপি নেতারা।










