কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি কাঠালিয়া উপজেলার বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ১১ অক্টোবর রোজ বুধবার আছরের নামাজ বাদ কাঠালিয়া বন্দর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে কাঠালিয়া উপজেলা জমইয়তে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ পক্ষ থেকে সকল ধর্মপ্রান মুসুলমানদেরকে এ ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলে অংশ গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।
ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলে হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন আদর্শ নিয়ে দেশ বরেণ্য আলেমগন ওয়াজ ও নছিহত করবেন।
প্রধান অতিথি হিসেবে নছিহত করবেন আলহাজ¦ হযরত মাওলানা মুফতী মোঃ শামছুল আলম মোহেব্বী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, দারুসুন্নাত কিতাব শিক্ষাকেন্দ্র, ঢাকা ও খতিব, জনকল্যাণ জামে মসজিদ,মিরপুর, ঢাকা। এ ছাড়াও গুরুত্বপূর্ন নছিহত পেশ করবেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মাহফিল পরিচালনা করবেন– আলহাজ¦ হযরত মাওলানা মোঃ মিজানুর রহমান, খতিব ও ইমাম, কাঠালিয়া বন্দর জামে মসজিদ ও সহকারী অধ্যাপক, উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসা, কাঠালিয়া, ঝালকাঠি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন– আলহাজ¦ হযরত মাওলানা মোঃ আমির হোসেন, উপদেষ্টা, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ, কাঠালিয়া উপজেলা শাখা।
মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।










