কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া ফুটবল টুর্নামেন্টে ২০২২ (সিজন-২) এর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বিকালে উপজেলা পরিষদ মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির। এতে সভাপতিত্ব করেন সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সভাপতি মোঃ অমিত হাসান তুহিন সিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার ও কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সামাজিক আন্দোলন কাঠালিয়া’র উপদেষ্টা মোঃ নাসিম মীরবহর প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সামাজিক আন্দোলন কাঠালিয়া’রসাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল তালুকদার। টুনামের্ন্টে দক্ষিণাঞ্চলের ২০টি দল এতে অংশ গ্রহণ করছেন।
খেলায় ঝোড়খালী একাদশ মামা-ভাগ্নে একাদশকে ০১ শূণ্য গোলে পরাজিত করে। মাঠ পরিচালনা করেন আফসার হোসেন পলাশ। বিভিন্ন বয়সের শত শত উৎসুক নারী-পুরুষ খেলা উপভোগ করেন।












