জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় কৃষক সুলতান আহম্মেদ খান হত্যা মামলার প্রধান আসামি মনির হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ। ০৯ সেপ্টেম্বর রবিবার রাতে উপজেলার জাঙ্গালিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য উত্তর আওরাবুনিয়া গ্রামের মনির হোসেন হাওলাদারের সাথে সুলতান আহম্মদ খানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গত শনিবার ওই জমি নিয়ে বিরোধের জেরে সুলতানের পরিবারের ওপর হামলা চালায় মনিরের লোকজন। এ সময় সুলতানসহ পরিবারের সদস্যরা গুরুতর আহত হয। পরে স্থানীয়রা তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুলতান আহম্মদ খানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সুলতান আহম্মদের ছেলে মোঃ হারুন অর রশিদ খান ১৩ জনকে আসামি করে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন ।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, মামলার প্রধান আসামি মনির হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।










