কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
ডাকাতি প্রস্তুতি কালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রাম থেকে শনিবার দিবাগত গভীর রাতে এদেরককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন- মোঃ খোকন লস্কর (৫৩), মোঃ সাগর হাওলাদার (১৯), মোঃ হাফিজুল হাওলাদার (২৩) ও মোঃ রাকিব ওরফে আলিফ হাওলাদার।
উপজেলার লতাবুনিয়া গ্রামে শনিবার দিবাগত গভীর রাতে ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল। এমন সময় ঐ এলাকার ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল টেরপেয়ে বিষয়টি শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনকে জানান।
চেয়ারম্যান ঘটনাটি কাঠালিয়া থানা পুলিশকে অবহিত করেন। থানা অফিসার ইনচাজ মোঃ শহিদুল ইসলাম তাৎক্ষনিক পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠান। পরে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় দেশীয় অস্ত্রসহ নলছিটি উপজেলার মোঃ খোকন লস্কর (৫৩), কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মোঃ সাগর হাওলাদার (১৯), মোঃ হাফিজুল হাওলাদার (২৩) ও ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মোঃ রাকিব ওরফে আলিফ হাওলাদারকে গ্রেফতার করেন।
ধৃত ডাকাতদের কাছ থেকে রামদা, সাবল, কাচিঁ, প্লাস ও তালা কাঠার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য যে, আসামী খোকন লস্করের বিরুদ্ধে ডাকাতী মামলা সহ ৪টি মামলা রয়েছে।
কাঠালিয়া অফিসার ইনচাজ মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাঠালিয়া থানার মামলা হয়েছে। মামলা নং-০১, তাং-০১/১০/২০২৩ ইং, ধারাঃ ৩৯৯/৪০০/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।










