কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা যুবলীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিযন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিএনপি-জামায়াত চক্র দেশের উন্নয়ন ব্যবহ করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের ষড়যন্ত্র প্রতিহত করতে যুবলীগ রাজ পথে থাকবে।










