কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাংলাদেশ যুব হিযবুল্লাহর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ জুন বুধবার বিকাল চারটায় কাঠালিয়া বন্দর জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার কাঠালিয়া সদর, চেঁচরীরামপুর, আমুয়া ও শৌলজালিয়া ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়।
সভায় কাঠালিয়া বন্দর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোঃ মিজানুর রহমান বলেন- বাংলাদেশ যুব হিযবুল্লাহ একটি অরাজনৈতিক ও আত্মসুদ্ধিমুলক সংগঠন। পরে তিনি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও ইসলামী মূল্যবোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে যুব হিযবুল্লাহর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










