কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে।
আজ ১১ জুন রোববার বিকেলে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ কাওছার আহম্মেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির খান প্রমূখ।
এসময় ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় (২০০৭ সালের ১৬ জুলাই) গ্রেফতার হয়েছিলেন তিনি। গ্রেফতারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে তাকে আটক রাখা হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন বিশেষ কারাগার থেকে মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।










