কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় আওয়ামী লীগের পদ বঞ্চিত শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।
আজ সোমবার দুপুরে সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরুন সিকদারের অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরুন সিকদার লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকম কমিটি গঠন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় কমিটি। কিন্তু নিদের্শনা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের কমিটিতে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য, অনুপ্রবেশকারী মাদকাসক্ত ও মাদকব্যসায়ী এবং নারী কেলেংকারীর সাথে জড়িতদের কমিটিতে অর্থের বিনিমযয় গুরুত্বপূর্ণ পদ দেয়া ও যোগ্য- ত্যাগী কর্মিদের বঞ্চিত করে কমিটি গঠন করা হচ্ছে।
এর প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। কমিটি বাতিল করা না হলে আগস্টের পর কঠোর আন্দোলন ও প্রতিবাদ কর্মসূির হুমিয়ারি দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মনিরুজ্জামান মানিক, মোঃ আমিরুল ইসলাম লিটন, আওয়ামীলীগ নেতা সিকদার মোঃ কাজল, মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










