কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের দুই দিন পর স্কুল ছাত্র দেবরাজের লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে। মৃত দেবরাজ পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র ও উপজেলার পশ্চিম ছিটকি গ্রামের বাসিন্দা পরিতোষ মিস্ত্রীর নাতী ।
এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার দেবরাজ মিস্ত্রি (১১) তার বাড়ির সামনে খালে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর রাতে খালে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।










