কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায়, নানা আয়োজনে পালিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে শেখ কামালের বেদিতে পুস্পমাল্য অর্পন করে উপজেলা প্রসাশন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের নেতাকর্মীরা।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসনে মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে উপস্থিতিদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
এ ছাড়াও শেখ কামালের জন্ম দিবসটি কাঠালিয়ায় রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারের সব দফতরে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে। দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করেছে।










