কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধায় আমানত ঋণদান সমিতির সভাকক্ষে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর–কাঠালিয়া আসনের সাংসদ আলহাজ¦ বললুল হক হারুন–এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মোঃ তরুন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন– শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মনিররুজ্জামান মানিক, আওয়ামী লীগ নেতা সিকদার মোঃ কাজল, মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, এম এম তারিকুজ্জামান, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন প্রমূখ।
সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে জন্ম দিন উদ্যাপন করা হয়।










