কাঠালিয়া প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ ¯েøাগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বেড় হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান, কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ দিলরুপা পারভীন প্রমূখ।
কাঠালিয়া উপজেলা লিগ্যাল এইড ও অপরাজেয় বাংলাদেশ এর আয়োজন করেন।










