কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় পৃধক ২ টি দূর্ঘটনায় এক নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পৃথক ২ টি অপমৃত্যুর মামলা দায়ের করেছে কাঠালিয়া থানা পুলিশ। শৌলজালিয়া আবাসন প্রকল্পের বাসিন্ধা মোঃ আব্দুল মজিদ খান নামাজ পড়ার জন্য খালে ওযু করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। অপরদিকে উপজেলার জয়খালী গ্রামের মোঃ কদম আলী খানের মেয়ে মোসাঃ হাজেরা বেগম তার নিজ বাড়িতে বিদ্যূৎপৃষ্ট হয়ে মারা যান।










