কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আাজ ০৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ কমিটি গঠন করা হয়।
কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতিমা খাতুনকে সভাপতি ও বড় কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ মিজানুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
কমিটি গঠনের জন্য ইতোপূর্বে ঝালকাঠি জেলা কমিটি কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করেছে। জেলা কমিটির সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহিন উল্লেখিত কমিটি গঠন করার অনুমোদন দিয়েছেন।
কমিটতে পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুউদ্দিন নিউটন নির্বাহী সভাপতি, হেতালবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ তৈমুর হোসেনকে নির্বাহী সম্পাদক ও কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সফিকুল ইসলামকে যুগ্ম সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।










