কাঠালিয়া প্রতিনিধিঃ
সদ্য প্রয়াত কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ডিসেম্বর) বাদ যোহর তার পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কুলখানিতে ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা-উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কুলখানিতে অংশ নেন।
গত ৩১ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১১ টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এবং স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের সম্মুখ সমরের লড়াকু এক মুক্তিযোদ্ধা ছিলেন।










