মোঃ শাকিল আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া ভেরীবাধ লঞ্চঘাট এলাকায় ঘূর্ণিঝড় “মোখা” এর পরিস্থি দেখতে গিয়ে এক প্রকার কদর হীন ফুলের প্রেমে মুগ্ধ।
ঝালকাঠির কাঠালিয়ার লঞ্চ ঘাট ভেরী বাধে এমন ফুল দেখা যায়। এই ফুলটির নাম হয়তো ভিবিন্ন রকমের হয়ে থাকে যেমন- ডাউনি থর্ন আপেল অথবা মুনফ্লাওয়ার নামেও পরিচিত। এটি সাধারনত সারা বিশ্বে নাতিশীতোষ্ঞ এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে প্রাকৃতিক হয়ে ওঠে। জলবায়ুর উপর নির্ভর করে বার্ষিক এবং বহুবার্ষিক প্রকার ধারন করে থাকে।
হয়তোবা তেমন কোন কদর না থাকলেও, ফুলগুলোর সাধারনত সৌন্দর্যে কোন অংশে কম নয়। এমনকি দর্শক প্রেমী ও হয়ে থাকে অনেক সময়।
তবে স্থানটিতে অনেক পর্যটকদের দেখা মিলে। তারা কেউ কেউ বলেন এমন একটি জায়গা হতে পারে পর্যটন কেন্দ্র। যদি স্থায়ী ভেরীবাধ দেওয়া হত কিংবা ব্লক দেওয়া হয়। তবে পর্যটন কেন্দ্রের চেয়েও কম নয় এমন টাই বলেন আবার অনেকে।
লাল গোলাপের সৌন্দর্য, গাধা ফুলের ঘ্রান, হাসনেহেনারা রাতের সুভাষ ছড়ায়, আর বকুলের সুঘ্রান হয়তো মণ কেরে নেয়। কিন্তু ডাউনি থর্ন আপেল বা মুনফ্লাওয়ার ঘ্রান ছড়াতে না পারলেও মণ কের নেয় বাতাসের তালে তালে দোল খেয়ে।
তাই ফুল প্রেমি এমনি একজন, মোঃ মহসিন খান, দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক ও বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বলেন এমন সুন্দর ফুল দেখেই তার প্রেমে পড়ে গেলাম।










