জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার।
গত ৭ই সেপ্টেম্বর উপজেলা শিক্ষা পদক -২০২৩ বাছাই কমিটির সভায় সার্বিক মূল্যায়নে আমিরুল ইসলামকে শ্রেষ্ঠ সভাপিত মনোনীত করা হয়।
তিনি বর্তমানে কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি (এমএমসি) দায়িত্ব পালন করে আসছেন।
আমিরুল ইসলাম কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাবেক জেলা পরিষদ সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া শাখার সাবেক সভাপতি এবং আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত রয়েছেন।










