ঝালকাঠি প্রতিনিধিঃ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে আজ মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ হচ্ছে। সকাল থেকে জেলেরা নৌকা ট্রলার নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছে। শেষ দিনের মত চলছে ইলিশ বেচা কেনা।
ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন বলবৎ থাকবে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন,মজুদ,বাজারজাতকরণ বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। ট্রলার নিয়ে নদীতে নদীতে অভিযান চলমান থাকবে। নজরদারীতে থাকবে শহর-বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার।
জেলা মৎস্য কর্মকর্তারা জেলা মৎস কর্মকর্তা মো.এনামুল হক জানান, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ইলিশ আহরণ, পরিবহন,বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইলিশ ধরা বন্ধ থাকায় জেলেদের কোন সমস্যা হবেনা। জেলেদের জন্য সরকার ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান কারবে। জেলায় ৪ হাজার ২০০ জন নিবন্ধিত জেলে ভিজিএফ ২৫ কেজি করে চাল খাদ্য সহায়তা পারে।