ঝালকাঠি প্রতিদিধিঃ
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ঝালকাঠিতে মোটর শোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখা।
আজ ঝালকাঠি শহরে প্রেসক্লাবের সামনের সড়ক থেকে মোটর শোভাযাত্রা বের করেন জাসাসের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতাকর্মীরা আওয়ামী লীগের
নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ জানান এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জেলা জাসাস এর আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির, সদস্য সচিব বাদল হোসেন বিশ্বাস,সদর উপজেলা সভাপতি মো:শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক লিটন মোল্লা,শহর সাধারণ সম্পাদক -সালে আহমেদ পিন্টু সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।