ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুর্ধ ১৪, ১৬ ও ১৮ বছর বয়সি ক্রিকেট খেলোয়ার বাছাই সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বাছাই চলেছে। জেলার বিভিন্ন বয়স ভিত্তিক খেলোয়ার বাছাইয়ে দেড় শতাধিক খেলোয়ার অংশগ্রহন করেছে। প্রতিটি গ্রুপে ৩৫ জন করে খেলোয়ার বাছাই করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঢাকা থেকে আসা সিলেক্টর শাফা আল জাবির ও চিকিৎসক নুরুল হুদা সোহেল বাছাই করেন। এই সময় বরিশালের বিভাগিয় কোচ তাসরিফুল ইসলাম টোটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল-মামুন খান ধলু, জেলার ক্রিকেট কোচ মানিক রায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ আক্তারুজ্জামান নয়ন বাছাই কর্মসুচিতে সহযোগিতা করেন।












