ঝালকাঠি প্রতিনিধিঃ
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস এবং সিপিপির পঞ্চাশ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জেলা প্রশাসকের চত্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক আগুন নির্বাপনের মহড়া প্রদর্শণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আশরাফুল হক ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, জেলা রেটক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পান্না, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ও আনসার ভিডিপি কর্মকর্তা বক্তব্য রাখেন।
এরপরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নির্বাপণের বিভিন্ন কৌশল ও বহুতলা ভবন থেকে মানুষকে উদ্ধারের মহড়া প্রদর্শণ করেন।










