কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮ টায় তার কক্ষে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিশন টিভি ও প্রতিধিনের বাংলাদেশের ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ মাসউদুল আলম , সহ সভাপতি ও আমার দেশ পত্রিকার কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক ও জিটিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন, সাংবাদিক মোঃ মাছুম বিল্লাহ, মোঃ খাইরুল আমিন ছগির, মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আহম্মদুর রহমান রবিউল, মোঃ মহসিন খান, মোঃ সরোয়ার হোসেন, মোঃ মোস্তাক আহমেদসহ আরো অনেকে।
এ সময় নবাগত অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান কাঠালিয়া উপজেলাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।