কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রধানমন্ত্রীর ঘোষিত কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন বিভাগীয় কৃষি কর্মকর্তা।
১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালি গ্রামে কৃষকদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের আইডি কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই, ছবি ধারনসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন উপসহকারী কৃষি কর্মকর্তারা ।
সকালে ১১ টায় চিংড়াখালি গ্রামের কৃষকদের তথ্য সংগ্রহের কেন্দ্র পরিদর্শন করেন, বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় তার সাথে ছিলেন, ঝালকাঠি খামারবাড়ির উপ- পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ-পরিচালক যুথিকা পাল, কাঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,মোসাম্মৎ ফারহানা তাসরিন, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বশির, অদিতি রানী, খাদিজা বেগম সহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।