ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দুই দিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
রোববার সকালে স্থানীয় পৌর মিনি ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। বালক এবং বালিকা দুই বিভাগের উদ্বোধনী খেলায় কেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ ও ৩-২ গোলে পোনাবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ টুর্নামেন্টে সদর উপজেলার ১০ ইউনিয়ন এবং একটি পৌরসভার দু’টি করে মোট ২২টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি আল-মামুন খান ধলু, প্রেসক্লাব সভাপতি আক্কাস সিকদার, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মুশফিকুর রহমান বাবু, প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শওকত আলী খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।











