ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সন্ধ্যায় নির্বাচন কমিশনার খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দীতায় আক্কাস সিকদার এবং সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দীতায় মোঃ আল আমিন তালুকদার ও আ.ফ.ম মাহমুদুর রহমান পারভেজের ভোট সমান হওয়ায় লটারির মাধ্যমে মাহমুদুর রহমান পারভেজ বিজয়ী নির্বাচিত হয়। অন্যান্য পদগুলির মধ্যে সহ-সভাপতির দুটি পদে জিয়াউল হাসান পলাশ ও মোঃ মাসদুল আলম, সহ-সাধারণ সম্পাদক পদে অলোক সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে জহিরুল ইসলাম ইসলাম জলিল নির্বাচিত হয়েছেন।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে আব্দুল মান্নান ও কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দিতায় নিবাচিত হয়েছেন। নির্বাহী সদস্য ৪টি পদে রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কে.এম সুবজ ও তরুন সরকার নির্বাচিত হয়েছেন। এরপূর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সৈকত আয়-ব্যয়ের হিসাব পেশ করেন এবং এ নিয়ে উপস্থিত সদস্যরা আলোচনা ও মতামত উপস্থাপন করেন।










