কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা নুরুল আলম হাওলাদার (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ২১ অক্টোবর মঙ্গলবার সকালে ঢাকা সিএমএইচে লাইফ সাপোর্টে ভর্তি থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ১ পুত্র ১ কন্যাসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আগামী কাল ২২ অক্টোবর বুধবার সকাল ৯ টায় উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে উত্তর তালগাছিয়া হাওলাদার বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।










