নলছিটি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ করেছেন ডিগ্রি কলেজ ছাত্রদল ।
সোমবার(২০ অক্টোবর) সাড়ে ১২ টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা।এ সময় শিক্ষার্থীরা, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এসময় নলছিটি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম আহমেদ হিমেল, সাধারণ সম্পাদক রাকিব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী,সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদার বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যার দিকে পুরান ঢাকার একটি ভবনের সিঁড়ি থেকে জবি শিক্ষার্থী জুবায়েদ রহমানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।










