ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত হত্যা মামলার মোঃ শাকিল (৪০) কে আমৃত্যু কারাদÐ ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে। এই আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ রহিবুল ইসলাম মঙ্গলবার এই রায় ঘোষনা করেন। মোঃ শাকিল নারায়নগঞ্জ জেলার গগন নগর বড় মসজিদ এলাকার মোঃ শাহিনের পুত্র। ঝালকাঠির রাজাপুর উপজেলার টিএন্ডটি সড়কে বসবাসকারী হোসনেয়ারা বেগম ওরফে বকুলের কাছ থেকে বাড়ি ভাড়া নেয় মোঃ শাকিল।
গত ২০২১ সালের ১৩ আগস্ট সন্ধ্যা ৭টায় সে বাসায় ঢুকে ছুড়ি দিয়ে হোসনেয়ারা বেগম ওরফে বকুলকে হত্যা করে চলে যায়। সে এই মহিলার ১লাখ ৯০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে যায় এবং এই স্বর্ণালংকার নেয়ার জন্যই তাকে হত্যা করেছে আদালতে স্বীকার করেন পাশের ঘরে থাকা ছেলে মোঃ শহিদুল ইসলাম দরজা দুদিন ধরে বন্ধ থাকায় দরজা খুলে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয় ।
এই ঘটনায় মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করে। মামলায় তদন্ত শেষে ২০২২ সালের ২৯ জুলাই এসআই অচিন্ত কুমার পাল মোঃ শাকিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। শাকিল এই মামলায় গ্রেফতার হওয়ার পরে আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে রায় ঘোষনার পূর্বে পলাতক থাকে। সরকারের পক্ষে পিপি মাহেব হোসেন ও আসামীপক্ষে স্টেড ডিফেন্স মোজাম্মেল হোসেন মামলা পরিচালনা করেন।










