ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র জনতার জুলাই-আগস্ট গনঅভ‚্যত্থান দিবসসমূহ পালনের নিমিত্তে জেলা নির্বাহী কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এই সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি সার্কেল সদর) বায়েজীদ ইবনে আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়া ও নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন। ২মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস পালিত হবে।
কর্মসূচির মধ্যে থাকবে সমাবেশ, ম্যারাথন, ক্রীড়া, গ্যারাফিতি, র্যালী, মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, যুব সমাবেশ, বৃক্ষ রোপন, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থণা। এছাড়াও স্কুল কলেজে ও মাদ্রাসায় পৃথকভাবে দিবস পালনের কর্মসূচি রয়েছে। এ বিষয়ে উপস্থিত বিভিন্ন ব্যক্তিরা পরামর্শমূলক বক্তব্য রাখেন। আগামী ১৭ জুলাই থেকে এই কর্মসূচি ধারাবাহিকভাবে শুরু হবে।










