• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
শনিবার, মে ৩০, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ অর্থনীতি

বিকাশে ৫০ হাজার টাকা ঋণ পাবেন যেভাবে

জনতার খবর প্রকাশক জনতার খবর
জুন ১৮, ২০২৫
in অর্থনীতি
A A
বিকাশে ৫০ হাজার টাকা ঋণ পাবেন যেভাবে
84
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বিকাশের গ্রাহকদের জন্য বড় সুখবর। মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে পাওয়া ডিজিটাল ঋণের সীমা বাড়িয়েছে দি সিটি ব্যাংক। আগে যেখানে গ্রাহক সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারতেন, এখন তা বাড়িয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করা হয়েছে। তবে এই ঋণ সীমা নির্ধারিত হবে গ্রাহকের ঋণমান বা ক্রেডিট স্কোরের ভিত্তিতে।

এ সিদ্ধান্তের ফলে আরও বেশি বিকাশ গ্রাহক সহজে এবং দ্রুত ডিজিটাল ঋণের সুবিধা নিতে পারবেন। বিশেষ করে জরুরি আর্থিক চাহিদা মেটাতে এই ঋণ হবে অনেক সহায়ক। গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকেই সহজে এই ঋণ আবেদন ও গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিকাশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে ঋণ নেওয়ার যোগ্য বিকাশ গ্রাহকেরা যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে বিকাশ অ্যাপ থেকে জামানত ছাড়া ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে কে কত ঋণ পাবেন, সেটি নির্ভর করবে ব্যবহারকারীর লেনদেন ও ঋণমানের অতীত রেকর্ডের ভিত্তিতে।

বিকাশ আরও জানিয়েছে, এত দিন ডিজিটাল ন্যানো ঋণের সর্বোচ্চ সীমা ছিল ৩০ হাজার টাকা। তবে গ্রাহকের চাহিদা, আস্থা ও দ্রুত ঋণ পাওয়ার সুবিধাকে মাথায় রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এই ঋণসীমা ৫০ হাজার টাকা পর্যন্ত উন্নীত করা হয়েছে।

আরো দেখুন

জুলাইয়ের প্রথম সাত দিনে প্রবাসী আয় এলো ৬৭ কোটি ডলার

বাম্পার ফলনের পরও কেনো নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার?

সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে ২০২১ সালে এই ডিজিটাল ন্যানো ঋণসেবা চালু করা হয়। চালুর পর এখন পর্যন্ত ১০ লাখ গ্রাহক বিকাশ অ্যাপ ব্যবহার করে সিটি ব্যাংক থেকে ৫৫ লাখ বারের বেশি ডিজিটাল ঋণ নিয়েছেন। টাকার অঙ্কে এই ঋণের পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকেরা বিকাশ অ্যাপের ‘লোন’ আইকনে ট্যাপ করে মাত্র কয়েক ক্লিকেই সিটি ব্যাংক থেকে তাৎক্ষণিক ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ‘ডিজিটাল লোন’ নিতে পারবেন। এই ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ ছয় মাস। ডিজিটাল ঋণ হওয়ায় এই ঋণ পেতে সরাসরি ব্যাংকে যেতে হবে না, লাগবে না কোনো কাগজপত্রও।

বিকাশ হিসাবে গ্রাহকের লেনদেন পর্যালোচনা ও সিটি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের ঋণ গ্রহণযোগ্যতা ও ঋণের পরিমাণ নির্ধারিত হয়। আর যারা এখনো ডিজিটাল ঋণসেবার আওতায় আসেননি, তাঁরা নিয়মিত বিকাশ ব্যবহার করে অ্যাড মানি, সেভিংস, পেমেন্টসহ বিভিন্ন সেবা নিলে ঋণ পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারেন।

ঋণ নেওয়া ও পরিশোধের পদ্ধতি

প্রথমেই বিকাশ অ্যাপের ‘লোন’ আইকনে ট্যাপ করে সিটি ব্যাংক অনুমোদিত সীমার মধ্যে কাঙ্ক্ষিত ঋণের পরিমাণ লিখতে হবে। পরের ধাপে গিয়ে ঋণের শর্তগুলো ভালোভাবে পড়ে ও বুঝে সম্মতি দিতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই তাৎক্ষণিকভাবে বিকাশ হিসাবে ঋণের টাকা যোগ হয়ে যাবে।

ঋণের ধরন অনুযায়ী গ্রাহককে মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে বিকাশ হিসাব থেকে কেটে নেওয়া হবে। তবে গ্রাহক চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে শুধু ব্যবহার করা সময়ের জন্যই সুদ পরিশোধ করতে হবে। অগ্রিম পরিশোধের জন্য কোনো অতিরিক্ত চার্জ কাটা হবে না।

বিকাশ জানিয়েছে, কয়েক বছরের অভিজ্ঞতা ও সফলতার ভিত্তিতে এই ডিজিটাল ঋণ দেশের আর্থিক প্রযুক্তিসেবার একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে। এ কারণে ঋণের পরিমাণ আরও বাড়ানো হয়েছে।

Tags: ঋণবিকাশ
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

জুলাইয়ের প্রথম সাত দিনে প্রবাসী আয় এলো ৬৭ কোটি ডলার

জুলাইয়ের প্রথম সাত দিনে প্রবাসী আয় এলো ৬৭ কোটি ডলার

জুলাই ৮, ২০২৫
বাম্পার ফলনের পরও কেনো নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার?

বাম্পার ফলনের পরও কেনো নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার?

জুলাই ৪, ২০২৫
আজ থেকে চালু হচ্ছে গুগল পে, যেসব সুবিধা মিলবে গ্রাহকের

আজ থেকে চালু হচ্ছে গুগল পে, যেসব সুবিধা মিলবে গ্রাহকের

জুন ২৪, ২০২৫
১ হাজার ৫১৯টি মাদরাসা হচ্ছে এমপিওভুক্ত

১ হাজার ৫১৯টি মাদরাসা হচ্ছে এমপিওভুক্ত

জুন ৩, ২০২৫
ট্রাম্পকে ৪শ’ মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল বিমান উপহার দিচ্ছে কাতার

ট্রাম্পকে ৪শ’ মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল বিমান উপহার দিচ্ছে কাতার

মে ১২, ২০২৫
ডলার শক্তিশালী হতে থাকায় কমছে স্বর্ণের দাম

ডলার শক্তিশালী হতে থাকায় কমছে স্বর্ণের দাম

নভেম্বর ১২, ২০২৪

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটিকে সংবর্ধনা

ঝালকাঠিতে নিয়ম না মেনে মহাসড়কে ভেকু ওঠানো, প্রাণ গেল ব্রাক কর্মীর

সর্বশেষ সংবাদ

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

মে ২৬, ২০২৬
কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

মে ২৬, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত