কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমকে ঝালকাঠি প্রেসক্লাব ও কাঠালিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
গতকাল ১১ সেপ্টেম্বর বিকাল ৪ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় ঝালকাঠি ও কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথমে কাঠালিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মোঃ সরোয়ার সিকদার ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমকে।
পরে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি সহ সকল সাংবাদিক বৃন্দ জেলা প্রশাসককে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন। এর পরে ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক গাউছিয়া পরিবারের পক্ষ থেকে ফারহা গুল নিঝুমকে ক্রেস্ট প্রদান করা হয়।
এর পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ মাসউদুল আলম, আল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস সিকদার, কোষাধ্যক্ষ মোঃ শফিউল আজম সৈকত, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক শাহা, নির্বাহী সদস্য রতন আশর্চায্য, চিত্ত রঞ্জন দত্ত, সদস্য মানিক রায়, জান্নাতুল নাঈম দিপ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।