সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সেনাপ্রধান জানান, অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হতে পারে। ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে, তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন। বৃহস্পতিবার দুপুরেই দেশে অবস্থান করবেন প্রস্তাবিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ড. মুহম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান।












