কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ ১ জুলাই সোমবার দুপুরে কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি প্রনোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় কাঠালিয়া উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধান ও নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ছয় হাজার দুইশত পঞ্চাশ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন আনুষ্ঠানিক ভাবে ক্ষতিগ্রস্থ কৃষকদের হাতে এসব তুলে দেন। ছয়শত ক্ষতিগ্রস্থ কৃষককে ৫টি করে নারিকেল চারা এবং পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ জন কৃষক কে সার ও বীজ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ¦ ডাঃ মোঃ আব্দুল জলিল মিয়াজী, সহকারী কমিশনার ভূমি সঞ্জয় দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রায়হানুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম বশির, মোঃ হাসিবুর রহমান, মোঃ বখতিয়ার উদ্দিন, অদিতি রানী, খাদিজা আক্তার, সুমাইয়া আক্তার, আসাদুজ্জামান খোকন, আসাদুজ্জামান রনি ও মোঃ আলতাফ হোসেন।