ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর ভাঙন কবলিত এলাকায় প্রায় ২৯ হাজার জিও ব্যাগ ফেলানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ফলক উন্মোচন করে কার্যক্রমের উদ্বোধন করেন। ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ তৈরি ও নদীতে ফেলানোর কাজের বাস্তবায়ন করছে।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, সুগন্ধা নদীর নলছিটি শহরের সিকদারপাড়া ও মল্লিকপুর এলাকায় ২১০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলানোর উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে ২৯ হাজার জিও ব্যাগ তৈরি করা হয়েছে। আজ থেকে এই জিও ব্যাগ ভাঙন কবলিত এলাকায় ফেলা হচ্ছে।










