ঝালকাঠি প্রতিনিধিঃ
গত মধ্যরাত থেকে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ৪৫ কিলোমিটার এলাকায় শুরু হয়েছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ দুটি নদীতে অভিযান শুরু করেছে। নদীতে কোন জেলে এখনো মাছ ধরতে নামেনি বলেও জানিয়েছে মৎস্য বিভাগ।
এছাড়াও শহরের বিভিন্ন বাজারে ইলিশ বিক্রি বন্ধ রয়েছে। জেলেরা ইতোমধ্যেই জাল ও নৌকাসহ মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জামাদি গুছিয়ে রেখেছেন।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষিদ্ধ সময়ে নদীতে জাল ফেললে জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিন সকাল থেকে সারারাত অভিযান চলবে।










